সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে আইনজীবীদের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য মুজিবুর রহমান টোটনসহ বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।
এ সময় আইনজীবীরা নবাগত জেলা প্রশাসকের দায়িত্বকালীন সময়ে জেলার প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা প্রশাসকও আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।