বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (—) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আগামী দিনের বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর অংশ হিসেবে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বরগুনা থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের বসতঘরের সামনে বরগুনা-বাঁশবুনিয়া পাকা সড়কের ওপর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মনির হোসেন বরগুনা জেলার মাইঠা এলাকার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি মোঃ আলম মল্লিকের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রমসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল