বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনায় বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক পায়রা বন্দরে গাড়ি আমদানির সম্ভাবনা ও উপযোগিতা, বন্দরের অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক কাঠামো এবং কাস্টমস-সংক্রান্ত সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে গাড়ি আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বারভিডাকে বন্দর উন্নয়ন কার্যক্রমের প্রাথমিক পর্যায়ের অংশীজন হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।
সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন পায়রা বন্দরকে সচল ও কার্যকর করার লক্ষ্যে বারভিডার প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। তিনি রিকন্ডিশন্ড ইভি (ইলেকট্রিক ভেহিক্যাল) আমদানির বিষয়ে বারভিডার যৌক্তিক দাবির প্রতি সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে বরিশাল কাস্টমস কমিশনার অরুণ কুমার বিশ্বাস কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বারভিডার সেক্রেটারি জেনারেল রিয়াজুর রহমান অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনায় যুক্ত হন।
সভায় বারভিডার ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম সম্রাট, ট্রেজারার সাইফুল আলম, কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত), কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর ভূঁইয়া ও মোহাম্মদ জহির ইকবাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বরিশাল কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
পায়রা বন্দরের কার্যক্রম সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনও পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন করে বন্দরের কার্যক্রম ও উন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।