পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইনজীবীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ সদস্যের বাসভবনের অতিথিশালায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বিচারপ্রার্থী মানুষের স্বার্থে আইনজীবীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, কলাপাড়ায় বিচারিক কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন আদালত ভবন নির্মাণের প্রক্রিয়াও চলমান রয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপির সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেনসহ আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে কলাপাড়ার বিচারিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়েও উপস্থিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।