পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হাসান কথা বলতে পারেন না। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি খুরিয়ার খেয়াঘাট বাজার এলাকায় ছিলেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। স্বজনরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
হাসান কথা বলতে না পারায় অপরিচিত কোনো স্থানে অবস্থান করলে নিজের পরিচয় বা ঠিকানা জানাতে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। এ কারণে তাকে দ্রুত খুঁজে বের করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পরিবার।
কেউ নিখোঁজ হাসানকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭১৪৪৪৮৫৫৬
হাসানের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।