ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও রাজনৈতিক নীতিমালায় অনুপ্রাণিত হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন,
ছোট বিঘাই ইউনিয়ন এর সাবেক সফল চেয়ারম্যান মরহুম মাওলানা মহিউদ্দিন সিকদারের সুযোগ্য সন্তান এম. এ সাঈদ সিকদার।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি, মাওলানা মোঃ গোলাম সরোয়ার সাহেব ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এম. এ সাঈদ সিকদারকে শুভেচ্ছা জানান এবং দলে তাকে স্বাগত জানান। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার এই যোগদানের মাধ্যমে স্থানীয় এলাকায় সংগঠনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া প্রসঙ্গে এম. এ সাঈদ সিকদার জানান, দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শে উদ্বুদ্ধ হয়েই তিনি রাজনৈতিকভাবে দলটির সাথে যুক্ত হয়ে মানুষের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে দলের সকল কর্মসূচি ও সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।