পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. নুর ইসলাম ওরফে গৌরা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দশমিনা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দশমিনা থানাধীন ২ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারের আনুমানিক ২৫০ গজ উত্তরে নুর ইসলাম ওরফে গৌরার টিনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-১৬, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১৭৮, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
গ্রেপ্তার নুর ইসলাম ওরফে গৌরাকে মামলায় আসামি করা হয়েছে।