বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জোসনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী থানাধীন মহিষকাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে মহিষকাটা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জোসনা বেগমের কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোসনা বেগমের স্বামী সাইদুল মোল্লা। তিনি আমতলী থানার মহিষকাটা বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
সূত্র: আমতলী থানা, বরগুনা।