পটুয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী ৭৮ নং তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ (এসএমসি)-২০২৬ পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই পরিচালনা পর্ষদে অভিভাবক প্রতিনিধি মোঃ আবুল হাসান সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে বিদ্যোৎসাহী প্রতিনিধি মোঃ আঃ হালিম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত স্মারক ও নীতিমালার আলোকে গঠিত ১২ সদস্যবিশিষ্ট এই পরিচালনা পর্ষদ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
নবগঠিত পর্ষদের পূর্ণাঙ্গ তালিকা:
* সভাপতি: মোঃ আবুল হাসান গাজী (অভিভাবক প্রতিনিধি)
* সহ-সভাপতি: মোঃ আঃ হালিম (বিদ্যোৎসাহী প্রতিনিধি)
* বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য: হামিমা আক্তার
* জমিদাতা সদস্য: মোঃ শাহিন আলম
* অভিভাবক সদস্যবৃন্দ: মোঃ বেল্লাল গাজী, খাদিজা বেগম ও জাকিয়া আক্তার
* সপ্রাবি অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য: সামসুল হক খোন্দকার
* ইউপি সদস্য প্রতিনিধি: মোঃ জাকির হোসেন
* মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সদস্য: মোঃ বিল্লাল হোসেন
* সহকারী শিক্ষক প্রতিনিধি: মোসাঃ আয়েশা
* সদস্য সচিব: মোসাঃ তুলি আক্তার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)
শিক্ষা প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন:
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ তুলি আক্তার নতুন কমিটির তালিকা দাখিল করার পর পটুয়াখালী সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অব্দুল বশার অনুমোদনের সুপারিশ প্রদান করেন। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম শিল্পী এতে প্রতি-স্বাক্ষর করেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদনক্রমে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হাসান (হাসান গাজী) প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি নিষ্ঠার সাথে কাজ করবেন। এই লক্ষ্য অর্জনে তিনি শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।