শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মুন্সি বাড়ি জামে মসজিদে প্রেসক্লাব গলাচিপার সাংবাদিকদের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। প্রেসক্লাব গলাচিপার সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাংবাদিক আব্দুস সালাম আরিফের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মো. ফিরোজ কিবরিয়া।
একই দিনে প্রেসক্লাব গলাচিপার উদ্যোগে গলাচিপা উপজেলা সরকারি মডেল মসজিদেও দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস সালাম আরিফসহ অসুস্থ সব মানুষের রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের সিনিয়র খতিব হাফেজ মাওলানা মো. দলিল উদ্দিন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট বুধবার রাতে সাংবাদিক আব্দুস সালাম আরিফ হঠাৎ পেটে তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক আব্দুস সালাম আরিফের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্নজন দোয়া করছেন।
পরিবারের পক্ষ থেকেও সাংবাদিক আরিফের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বন্ধু মহলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
দোয়া মাহফিলে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, আব্দুস সালাম আরিফ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে পটুয়াখালীর সংবাদ অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতায় সহকর্মীরা উদ্বিগ্ন। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।