পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার মাদক উদ্ধার অভিযান টিম তিতাস মোড়সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
অভিযানকালে আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. ছালাম বয়াতীকে আটক করা হয়। তিনি আউলিয়াপুর এলাকার ছওার বয়াতীর ছেলে।
পুলিশের অভিযানে তার কাছ থেকে ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে পটুয়াখালী সদর থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে।
ক্যাটাগরি: অপরাধ / মাদক / পটুয়াখালী