বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রশিদ হাওলাদারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শারিকখালী এলাকার হাসেম হাওলাদারের ছেলে মো. আবুল হোসেন (২৮) এবং আউলিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব গাজীর ছেলে গাজী মো. আল আমিন (২৯)। তারা দুজনই পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।