শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ইটবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জলিল ফকির পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হেতালিয়া এলাকার মো. মোজাম্মেল ফকিরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় জলিল ফকিরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।
পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জলিল ফকিরের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা চলমান রয়েছে।