ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পটুয়াখালীর শ্রীরামপুর বাজার মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আতাউল্লাহ (রহ.) ফজরের নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেছেন।
সোমবার (১৭ আগস্ট) ফজরের নামাজের সময় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা যায়, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাওলানা আতাউল্লাহ (রহ.) দীর্ঘদিন ধরে শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সেজদা ইসলামী ইবাদতের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অবস্থা। সেই অবস্থায় তাঁর ইন্তেকালের ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে গভীর আবেগ ও শোকের সৃষ্টি হয়েছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
পটুয়াখালী টুডে -এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তাআলা মাওলানা আতাউল্লাহ (রহ.)-এর নেক আমলগুলো কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।