গ্রেপ্তার কামাল খান পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত কদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মো. সুমন হাওলাদারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই (নিঃ) বাইজিদ আহম্মেদ ও এএসআই (নিঃ) মো. সালাউদ্দিন প্রধানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় মাদক মামলায় এক বছরের জিআর সাজা ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি কামাল খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।