মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার চরপাড়া (স্বর্ণিভর রোড) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহ আলম মাতবর পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া (স্বর্ণিভর রোড) এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলম মাতবরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলাসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।