গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কাটাখালী বাজার কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটির পাঁচজন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—
১. সভাপতি: মোঃ জামাল মোল্লা।
২. সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম।
৩. কোষাধ্যক্ষ: মোঃ হিরন খান।
৪. প্রচার সম্পাদক: মোঃ খোকন।
৫. নির্বাহী সদস্য: মোঃ আলাউদ্দিন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রমের সূচনা হয়।
নতুন এই কমিটির কাছে বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এ কমিটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাজারের উন্নয়নে কাজ করবে—এমন প্রত্যাশা সংশ্লি