ফাইনাল খেলায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক আনিসুর রহমান দেলোয়ার, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মৃধা, মধ্য চরমৈশাদী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বাদল, কমলাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খোকন এবং দক্ষিণ ধরান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. মোখলেস সরদার, কমলাপুর ইউনিয়ন যুবদল নেতা রেজাউল ইসলাম রেজাসহ কমলাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফুটবল গ্রামীণ জনপদে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক। এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তাঁরা আরও বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো প্রয়োজন।
স্থানীয়দের মতে, জনতা গোল্ডকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন কমলাপুর ইউনিয়নের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।