প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
মরহুম আখতার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
মরহুম আখতার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার।
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র পুত্র মরহুম আখতার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে পটুয়াখালীর ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও কম্বল তুলে দেওয়া হয়।
মরহুম আখতার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীতার্ত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। খাবার ও কম্বল পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা যায়।
মরহুম আখতার হোসেন চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।
দোয়া: মহান আল্লাহ মরহুম আখতার হোসেন চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত