পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম আখতার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আসরের নামাজের পর এ কর্মসূচির আয়োজন করা হয়।
মরহুম আখতার হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র পুত্র।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ব্যক্তিরা মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সাধারণ সম্পাদক আতাউর রহমান গাজী এবং বিএনপি নেতা মো. ফিরোজ আলম গোলদার।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
মরহুম আখতার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।