পটুয়াখালীতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টায় আয়োজিত এ কাউন্সিলে সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মো. কবির হোসাইন নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বরিশাল বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আজীজুল্লাহ।
কাউন্সিলের কার্যক্রম শেষে প্রধান অতিথি হাফেজ মাওলানা কামরুল ইসলাম নতুন জেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মাওলানা আবুল বাশার হেলালী, মুফতি কে. এম. মঈনউদ্দিন হেলালী, হাফেজ মো. আব্দুর রশিদ ও অধ্যক্ষ মো. ফারুক আজম।
সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. মাহফুজুল্লাহ জামি, মাওলানা মো. সেরাজুল হক ও মাওলানা মো. সিদ্দিকুল্লাহ গোলজারী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা মো. শাহ আলম নোমানী। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা আবু নোমান রাসেল এবং প্রচার সম্পাদক হয়েছেন মাওলানা মো. আব্দুস সালাম।
এ ছাড়া পরিকল্পনা সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা মো. মাহফুজুল ইসলাম মামুন, সহ-সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মাওলানা বেলাল বিন সুলতান, সাহিত্য সম্পাদক হিসেবে মাওলানা মো. মুর্শিদুল আলম এবং সহ-সাহিত্য সম্পাদক হিসেবে মাওলানা মো. ঈসা রহমান দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন হাফেজ এইচ. এম. ইমরান, তথ্যপ্রযুক্তি (আইটি) সম্পাদক হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক মাওলানা আবুল খায়ের। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল আমিন হামিদী ও মাওলানা মো. গাজী আবু তাহের।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কোরআনের তাফসিরকারী আলেম ও মুফাসসিরদের নিয়ে গঠিত একটি সংগঠন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আলেমদের দাওয়াতি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, মুফাসসিরদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করা এবং তাফসির মাহফিল, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংগঠনটির অন্যতম লক্ষ্য।
ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।