পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাসুদ খার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ খা (২২) মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশি তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সূত্র: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।