বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাফ খান, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান নেছার রাড়ী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, জামায়াতের সভাপতি অধ্যক্ষ আব্দুল জব্বার খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, প্রতিমন্ত্রী নুরুল হকের প্রতিনিধি আবু নাঈম, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং এ আন্দোলনে শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানানো হয় এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারাও অংশ নেন।
অনুষ্ঠানজুড়ে শহীদদের আত্মত্যাগের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরা হয়।